কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন কক্সবাজারের বার্ষিক সাধারন সভা সম্পন্ন হয়েছে।আজ সোমবার
(১৭ অক্টোবর) সকালে ঈদগাঁও উপজেলার পশ্চিম পোকখালী সাইক্লোন সেল্টার মিলনায়তনে অনুষ্টিত সাধারন সভায় সভাপতিত্ব করেন পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি মোঃ হান্নান মিয়া ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক এম আবদুল্লাহ খাঁন।
পাউবো ফেনীর মুখ্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নুরুল আবছার।
সভাপতি মোঃ হান্নান মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী প্রমানিক ও প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রধান পানি ব্যবস্থাপনা মাহফুজ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা মুখ্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম ভুঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, বিসিক কক্সবাজারের উপ-মহা ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভুঁইয়া ও নারায়ন চন্দ্র বক্তব্য রাখেন।
অন্যন্যদের মধ্যে এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সেলিম, সদস্য সাবেক মেম্বার হায়দর আলী, মোঃ শাহেদ ও নারীর সদস্য কামরুনাহার প্রশ্নত্তোর বক্তব্য রাখেন।
সভায় ৬৬/৩ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের প্রায় অর্ধ শতাধিক সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।
Post Views: 448




