আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক, বরুমছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির আনসার ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকার উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ রবিবার (১৬ অক্ঠোবর) বিকালে বরুমছড়া রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ইছাক ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন,বরুমচড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মঈন উদ্দীন, বরুমচড়া ইউনিয়ন যুবদল নেতা নজরুল, গিয়াস উদ্দিন, শাহেদ, মোহাম্মদ জাফর, টুনটু মিয়া, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম,আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জয়নাল, বরুমচড়া ইউনিয়ন ছাত্র নেতা সুমন, বিকাশ, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা হামলাকারীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য যে দুই নেতা গত শনিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধির সভাশেষে মহানগরীর দোস্ত বিল্ডিং চত্বরে ছুরিকাঘাত ও প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার হয়েছিলেন।
Post Views: 734




