আবিদুর রহমান বাবুল: “আল্লাহ তুঁই রক্ষা গর চন্দনাইশবাসীকে”। ১৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইটে হঠাৎ করে হতবাগ করা পেস্টুন হাতে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান পেস্টুন হাতে সড়কে দাঁড়িয়ে যান। এই সময় হাবিবুর রহমান কাউকে কিছু না বলে পেস্টুন হাতে প্রায় ১৫ মিনিটের মতো দাঁড়িয়ে ছিলেন। খবরটি দ্রুত চন্দনাইশে ছড়িয়ে পড়লে অভিজ্ঞ মহল উপস্থিত সাংবাদিক ও হাবিবুর রহমানের নিকট বিষয়টি কি জানতে চেয়ে বার বার মুঠোফোন করলেও মূলত কেউ বুঝতে না পেরে উত্তর দিতে পারেনি।
এই ব্যাপারে উপস্থিত সাংবাদিকবৃন্দ হাবিবুর রহমানকে প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা সাংবাদিকবৃন্দ বিষয়টি খুটিয়ে দেখুন বুঝতে পারবেন। তবে চন্দনাইশে এক ধরণের অসংগতি রাজনৈতিক নেত্রীবৃন্দের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এসময় উৎসক জনতা হাবিবুর রহমানের চারপাশে ভীর জমায়।
হাবিবুর রহমানের সাথে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বরমা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর আহমদ, সাবেক যুবলীগ নেতা এস.এম সেলিম প্রমুখ।




