বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাজী পাড়া মসজিদ এর সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন।
পরে মন্ত্রী মসজিদটি পরিদর্শন করেন এবং সম্প্রসারণ কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।
এর পরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করুণাপুর বন বিহার প্রাঙ্গনে উপস্থিত হয়ে বন বিহারের লাইব্রেরী ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ এবং বিহারের সড়ক কাপের্টিং কাজের উদ্বোধন করেন।
Post Views: 284




