লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় শিক্ষার মানোয়ন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। আপন ইচ্ছায় ছুটে চলছেন এলাকার একেকটি মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে গিয়ে একাকার হয়ে যান শিক্ষার্থীদের সাথে। পুস্তক হতে নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান শিক্ষার্থীদের নিকট। জ্ঞান দান করেন লেখাপড়ার মানোন্নয়নে। খেলাপড়ায় শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির জন্য প্রদান করেন নানান পুরস্কার। প্রশ্নের সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রীসহ একটি করে ইউনার্স ব্যাগ। গত ১৩ অক্টোবর বৃহষ্পতিবার বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ছুটে যান বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের নিকট জানতে যান নানা বিষয়ে। মেধানুসারে ৫ জনকে দিয়েছেন উইনার্স ব্যাগ।

জানা যায়, শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষতা বৃদ্ধিতে তিনি বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করেন। প্রতিদিন কোন না কোন বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করে শিক্ষার্থীদের ইংরেজীর ওপর দক্ষতা যাচাই করা হয়। যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে তাদেরকে প্রদান করা হয় উইনার্স ব্যাগ। এ ব্যাগের মধ্যে বিভিন্ন লেখকের বইসহ নানা শিক্ষা সামগ্রী দেওয়া হয় পুরষ্কার হিসেবে।

এ প্রসঙ্গে লোহাগাড়ার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছামাউল মিম জানায়, অনেকদিন যাবত ইউএনও মহোয়ের দেয়া ইংরেজী শব্দসহ অন্যান্য বিষয়গুলো পড়াশুনা করছি। এবার পুরষ্কার হিসেবে উইনার্স ব্যাগ পেয়ে খুবই ভাল লাগছে। এতে আমাদের ইংরেজী জ্ঞানের ওপর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম বলেন, ইউএনও’র শিক্ষার ওপর দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণার সৃষ্টি করছে।

লোহাগাড়া ইউএনও শরীফ উল্যাহ বলেন, ইংরেজীসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দূর্বলতা দূর করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বিজয়ীদের উইনার্স ব্যাগ

প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। ইউএনও’র সাথে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পুস্পেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।