তথ্য-প্রযুক্তি ডেস্ক: ভি সিরিজের নতুন স্মার্টফোন ‘ভি২৫ই’ বাজারে এনেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সুবিধার এ ফোনে ফানটাচ ওএস১২ ব্যবহার করা হয়েছে।

৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এর ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। মেইন ক্যামেরাতে ওয়াইএসের সাপোর্ট রয়েছে।

এ ছাড়া অপর দুই রিয়ার হিসেবে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হলো ৩২ মেগাপিক্সেলের। ক্যামেরাতে নাইট মোড, এআইএসডি পোর্ট্রেইট, লাইভ ফটো, ডাবল এক্সপোজার, হাই রেজ্যুলেশন, প্যানারোমা ফটো মোড, স্লো মোডসহ বেশ কিছু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে করে দারুণ ছবির পাশপাশি হাই রেজুলেশনের ভিডিও করা যাবে, যার সাউন্ড কোয়ালিটিও দেবে নতুন অভিজ্ঞতা।

ফোনটির আরেকটি আর্কষণীয় দিক হলো, এতে ব্যবহৃত কালার চেঞ্জিং গ্লাস যা সূর্যের আলোতে এক সেকেন্ডের মধ্যে রঙ পরিবর্তন করে ফেলে এবং তার স্থায়িত্ব কাল হয় তিন মিনিট। সানরাইজ গোল্ড ও ডায়মন্ড ব্ল্যাক- এই দুই কালারে বাজারে এসেছে ভি২৫ই।

স্মার্টফোনটিতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ। যার মাধ্যমে ৬৫ মিনিটে এই স্মার্টফোনটিকে ফুল চার্জ করা সম্ভব বলে দাবি করছে ভিভো।

ব্র্যান্ডটির যেকোনো অনুমোদিত স্টোর থেকে নতুন এই ফোন কেনা যাবে ৩৪ হাজার ৯৯৯ টাকায়।