প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা প্রশাসনএর আয়োজনে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ,অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ,অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ,মো: শফিকুর রহমান, সভাপতি (ভার:), সিলেট জেলা আওয়ামীলীগ।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুরুতেই গভীরভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলাদেশের সংবিধানের উপর ভিত্তি করে বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবার আহবান জানান।
তিনি বলেন, সকল ধর্মেই সামাজিক সম্প্রীতিকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে এবং ইসলামের মূল লক্ষ্য সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ আর শান্তি সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সভাপতি, জালালাবাদ ইমাম সমিতি, প্রদীপ কুমার ভট্রাচায্য, সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, ডিকন নিঝুম সাংমা,পুরোহিত, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, মার্টিনা, বৌদ্ধ সমিতি,এ.কে শেরাম, সভাপতি,বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ, রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্য পরিষদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সাবেক মহানগর ইউনিট কমান্ড,ইকবাল সিদ্দিকী, সভাপতি, সিলেট প্রেস ক্লাব,আল আজাদ, সভাপতি,সিলেট প্রেস ক্লাব, শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।
Post Views: 288




