রাঙ্গুনিয়া প্রতিনিধি: “তাল গাছ রোপন করুন বজ্রপাত হতে বাচুঁন” এই স্লোগানকে সামনে রেখে বজ্রপাত হতে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মানুষের জান মাল এর নিরাপত্তা নিশ্চিত করণে তাল গাছের সবুজ বেষ্ঠনী তৈরি করছে দরবার এ বেতাগী আস্তানা শরীফ। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)সকাল ৯ টায় পাহাড়তলী ও বেতাগী ইউনিয়নের সংযোগ স্থল মহামুনি স্কুল সংলগ্ন ব্রীজ এর পাশে এবং বেতাগী চম্পাতলী ঈদগাহ ময়দানের পাশে দুটি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম এর শুভ উদ্ধোধন করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।
যিনি দীর্ঘদিন ধরে সবুজ আন্দোলনের সাথে জড়িত এবং তাল গাছে রোপনের জন্য জনমত তৈরি করছেন । উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর স্মৃতি বিজড়িত হাফেজ বজলুর রহমান সড়কের বেতাগী – পাহাড়তলী অংশ হতে বেতাগী চম্পাতলী হযরত শাহ বজলুর রহমান (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং এতদসংলগ্ন উত্তর চট্টগ্রামের সর্ব বৃহত কবরস্থান এর চারিপাশ পর্যন্ত তাল গাছের সবুজ বেষ্ঠনী তৈরি করা হচ্ছে।
উপস্থিত ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ঠ ব্যাক্তিত্ব আহমেদ সাঈদ,হাজী দলিলুর রহমান ,মুসলিম মিয়া, মাওলানা আহমদ করিম নঈমী, শাহজাদা মুহাম্মদ ওবায়দুর রহমান, বাংলদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনীয়া উপজেলা সেক্রেটারী করিম উদ্দিন হাসান, বেতাগী ইউনিয়ন সভাপতি ডাঃ মোহাম্মদ ইউসুফ,শিক্ষক মাওলানা আরিফুর রহমান,মুহাম্মদ হাবিবুর রহমান আনসারী,ফজলুর রহমান রুবেল,নজরুল ইসলাম চৌধুরী,মাহবুব আলম, মুহাম্মদ মফিজুল আলম, সাংবাদিক মোহাম্মদ আরাফাত হোসাইন, এসএম আকাশ, সাহেদ হোসাইন ,মোহাম্মদ ফুরকান, মাওলানা মুফাচ্ছেল চৌধুরী,মীর আহমেদ ,শাহ আলম ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার ছাত্ররা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্যবৃন্দ।
প্রায় ৪ কিলোমিটার রাস্তার উভয় পাশে পাচঁহাজার তাল গাছ এর বীজ রোপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ।এই গাছ গুলো আগামী ২ বছরের মধ্যে বেড়ে উঠবে পাশাপাশি হাফেজ বজলুর রহমান সড়ক হতে বেতাগী চম্পাতলী পর্যন্ত সড়ক রক্ষার্থে একটি প্রাকৃতিক সবুজ বেষ্ঠনী তৈরি করবে । এই মহতী জনকল্যাণ মূলক কার্যক্রম বাংলাদেশ সরকারের কোটি গাছ লাগানোর যে উদ্যোগ সেটাতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে অবদান রাখবে । পাশাপাশি ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের জন্য বেড়ে যাওয়া বজ্রপাত এর ভয়াবহতা হতে বিদ্যুত শুচে নিয়ে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি হতে পরিবেশকে রক্ষা করবে ।
এশিয়ার তাল গাছ গুলি বায়ু দূষনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ,যাহা বেতাগী,পাহাড়তলী , মহামুনিসহ আশে পাশের এলাকার পরিবেশকে আরো মনোরম করে গড়ে তুলবে এবং এই এলাকাকে একটি গ্রীন জোন হিসেবে গড়ে তুলবে ।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দেশবাসী সকলকে এই মহতী কার্যক্রমে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান । পাশাপাশি এই রোপনকৃত তাল গাছ গুলো সংরক্ষন করে এই অঞ্চলকে ভবিষ্যৎ এ দুর্যোগ মুক্ত বিশেষ করে বজ্রপাত মুক্ত পরিবেশ তৈরিতে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে আল্লাহ পাকের দরবাওে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ।