লামা প্রতিনিধি: লামায় আগষ্ট/২২ মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন, উপদেষ্টা ও সমন্বয় সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
আইন শৃঙ্খলা সভার শুরুতে বলা হয়, রুপসিপড়া এফ ডব্লিও এ কেন্দ্রের তালা ভেঙ্গে হাসপাতালে ঢুকে নানান অত্যাচার চালায়। স্টাফকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সরকার দলীয় কতিপয় ব্যক্তি এসব আইন অমান্য করে চলছে বলে জানান, সংশ্লিষ্টরা।
উপজেলা চেয়ারম্যান বলেন, অপরাধীর দল নেই। তার থেকে দলীয় সকল পদপদবী নিয়ে নেয়া হবে। এ ব্যপারে আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত হয়।
চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সরকারি স্থাপনা সমুহ সকল দখলদার থেকে মুক্ত করতে হবে। ফাঁসিয়াখালী ইউনিয়নে রাতের বেলা ইয়াবা গাজার প্রবনতা বেড়েছে। গভীর রাতে এলিট শ্রেনির গাড়ি আগমনের দৃশ্য নজরে আসে। নিয়ন্ত্রনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো দরকার। সরই ইউনিয়নে মোঃ হোসাইন নামের এক মেম্বার রোহিঙ্গা ভোটার করার অপ প্রয়াস চালায়। ফাইতং, ফাঁসিয়াখালীসহ বিভিন্নস্থানে মোটাংকের টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিককে ভোটার করার পায়তারা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ভূয়া কাবিননামা। এর সাথে জড়িত কতিপয় মেম্বারগন। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার বলে জানানো হয়। নদী, ছড়ার দু’তীরে তামাক চাষ রোধ করার জন্য বলা হয়।
তিনি বলেন, সন্ত্রাসীদের চাঁদাবাজি রোধে মেরাখোলা, ছোটবমুসহ বিভিন্নস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের জন্য বলা হয়। সরই হাছনা ভিটা পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে নেশাদ্রব্য নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান, চেয়ারম্যান ইদ্রিস কোম্পানী। ২০০৮ সাল থেকে মিথ্যা তথ্যদিয়ে রোহিঙ্গা ভোটার বাতিলের জন্য কাজ করার আহবান জানান। শহর যানঝটমুক্ত রাখতে টমটম, রিক্সা, মোটর সাইকেল ইত্যাদি নিয়ন্ত্রনের দাবি উঠে। ফাঁসিয়াখালী ইউনিয়নে হাতি নিধনে বৈদ্যতিক ফাঁদ রোধে কাজ করতে হবে। লামা বাজারে নকল স্ট্যাম্প, কার্টিজ বিক্রি হচ্ছে (!)। রাজস্ব ফাঁকিসহ প্রতারণারমূলক এসব অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রনে কাজ করার জন্য বলা হয়। বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হলে ফাঁসিয়াখালী ইউনিয়নে নির্দয়ভাবে হাতি ও মানুষ মরার প্রবনতা রোধ হবে।
সভায় প্রদীপ কান্তি দাশ বলেন, আগামী ১লা অক্টোবর থেকে সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এতদ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সুনজর দেয়ার আহবান জানান তিঁনি। সভায় লামা থানার মাসিক আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন পুলিশ। শেষে মাসিক সমন্বয় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা কর্মকান্ডের অগ্রগতির প্রতিবেদন দাখিল করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন মুর্শেদ চৌধুরী, পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ প্রমূখ।




