ঈদগাঁও প্রতিনিধি:  কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে তাহেরা বেগম (৩৭) নামের এক নারী দোকানীকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে মারাত্নক জখম করা হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িত বার্মাইয়া ফোরকানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। গুরুতর আহত ২ সন্তানের জননী তাহেরাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্ণিত ইউনিয়নের ৬নং ওয়ার্ড পিয়াজ্জ্যাকাটা গ্রামের নুরুল আলম প্রকাশ বাবু’র স্ত্রী বলে জানা গেছে।

গত রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পিয়াজ্জ্যাকাটা-রুপসীনগর এলাকায় ঐ নারীর দোকানে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আহতের স্বামী নুরুল আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বামী নুরুল আলম জানান, তার স্ত্রী তাহেরা বেগম ২ সন্তান নিয়ে পিয়াজ্জ্যাকাটা এলাকায় দীর্ঘদিন ধরে দোকান করে আসছে। একই এলাকার বদিউল আলমের পুত্র ফোরকান (৩২) প্রকাশ বার্মাইয়া ফোরকান প্রায় সময় তার স্ত্রী তাহেরাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। শনিবার রাতে বার্মাইয়া ফোরকান তাহেরাকে অশ্লীল অঙ্গভঙ্গি করে কুপ্রস্তাব দেয়। বিষয়টি তাহেরা স্থানীয় লোকজনের কাছে প্রকাশ করেন। এর জের ধরে গত রবিবার সকাল সাড়ে ৮ টার সময় ফোরকান তার দলবল নিয়ে তাহেরার দোকানে গিয়ে এলাকায় চাউর কেন করা হয়েছে জানতে চেয়ে প্রতিবাদ করেন। তখন উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতি ও বাকবিতন্ডার একপর্যায়ে ফোরকান তাহেরাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এসময় মাথায় ছুরির আঘাতে ঢলে পড়ে ঐ নারী দোকানী। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় রাতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান স্বামী নুরুল আলম।

বার্মাইয়া ফোরকান দীর্ঘদিন ধরে এলাকায় নানাভাবে নারীদের উত্যক্ত করে আসছিল। প্রায়ই সে কুপ্রস্তাব দিত। বিষয়টি এলাকাবাসী জানতে পারলেও এ অপরাধীদের ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। কারণ, তার হাতে সবসময় ছুরি থাকে বলে দাবী করেন নুরুল আলম।

আহত তাহেরা বেগম বলেন, রোববার সকালে সাড়ে ৮ টার দিকে বার্মাইয়া ফোরকান লোকজন নিয়ে আমার দোকানে এসে শুরুতে গালিগালাজ করে। প্রতিবাদ করতে চাইলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কয়েকটি ছুরিকাঘাত করে দলবল নিয়ে চলে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় ফোরকানের ভয়ে থানায় অভিযোগ করিনি। রাতে কয়েক দফা আমার বাড়িতে গিয়ে মামলা করলে পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করার হুমকি দিয়েছে। তাহেরার পুত্র মিজান বলেন, আমরা গরিব আর ওই বার্মাইয়া ফোরকান গুটি কয়েক প্রভাবশালীর শেল্টারে চলে। এলাকাবাসী শুনেও ভয়ে কোনো প্রতিবাদ করেনি। এমনকি বিগত ক’মাস পুর্বে ঐ এলাকার নুরুল হোছনের কন্যার হাত ভেঙে দেয়। আমিনা খাতুন নামের অপর এক নারী তার ভয়ে এলাকাছাড়া হয়েছে। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার আশা করছি।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এমনতর ঘটনার অভিযোগ পাইনি। পেলে অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হবে।