মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেলে ঈদগাঁও বাজারের কামাল টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সদস্য আহমদ করিম সিকদার, ডা: আবদুল কুদ্দুস মাখন, হেলাল উদ্দিন সিকদার, নওশাদ মাহমুদ, মোজাম্মেল হক, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইফুল হক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সদস্য জাহাঙ্গীর আলম জানু, রাশেদুল ইসলাম রিয়াদ, আবদু রাজ্জাক, শামসুল হক, মনজুর আলম, ইয়াছিন আরাফাত টুটুল, সুমন কান্তি দে, ওয়ার্ড় আ,লীগ নেতা নুরুল হুদা, হেলাল উদ্দিন, নুরুল হাকিম নুকি, এম আবু হেনা সাগর, ছানা উল্লাহ, রমজান মেম্বার, নুরুল আমিন, সোনা মিয়াসহ তৃনমূল নেতাকর্মীরা।
আলোচনা সভার শুরুতে ২১ আগষ্টে নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। যা ছিল দেশের ইতিহাসে বর্বরতম এবং জঘন্যতম হামলা।
Post Views: 270




