বিনোদন ডেস্ক: গত বছর কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছিলো শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি ইউ টিউবে কোটি ভিউ হয়েছে অনেক আগেই।

নতুন খবর হলো, এবারের কোরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন আগের নায়িকা সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব।

যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। শুটিং হলো সম্প্রতি। চলছে সম্পাদনার কাজ। শিহাব শাহীন জানান, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্পটি খানিক আলাদা।

Tausif-Sabila noor

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।