জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সংস্থাটির নিবন্ধন ও নথিপত্র সংক্রান্ত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। মালয়েশিয়া সরকারের নেওয়া সিদ্ধান্তের আলোকে এখন থেকে দেশটিতে থাকা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন কার্যক্রম সরকার পরিচালিত নিজস্ব ব্যবস্থাপনার অধীনে সম্পন্ন হবে।

হরিয়ান মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, ইউএনএইচসিআর জানিয়েছে যে শরণার্থী ব্যবস্থাপনা ও আশ্রয়প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার এই উদ্যোগকে তারা সমর্থন করছে। বর্তমানে এই দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে সংস্থাটির বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো নতুন ব্যবস্থায় দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা।

ইউএনএইচসিআরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও মালয়েশিয়ায় সংস্থাটির অন্যান্য মানবিক কার্যক্রম চলমান থাকবে। নতুন ব্যবস্থাপনার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারকে কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে ইউএনএইচসিআর। এছাড়া তৃতীয় দেশে পুনর্বাসন এবং জরুরি সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সহায়তা কার্যক্রমও সংস্থাটির পক্ষ থেকে অব্যাহত রাখা হবে।

বারনামার তথ্য অনুযায়ী, মালয়েশিয়া সরকার শরণার্থী নিবন্ধন ও ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার অংশ হিসেবে ‘রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট’ (ডিপিপি) কর্মসূচি চালু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই নতুন ব্যবস্থার মাধ্যমে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের নিবন্ধন ও পরিচয় যাচাই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।