দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে, জেলা ও উপজেলাভিত্তিক সেই তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার অনুষ্ঠিত ইসির ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের এই ইউপি তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকাটি প্রকাশ ও ওয়েবসাইটে আপলোড করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত এই তালিকার ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা স্ব স্ব জেলা ও উপজেলার ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক তপশিল ঘোষণা করবেন।