এক দিনের সরকারি সফর সম্পন্ন করে লালমনিরহাট থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ২২ বছর পর এটি ছিল প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর।
সফরকালে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরবর্তীতে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন।
এর আগে, একই দিন সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী।




