আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অ্যাসোসিয়েশনই নয়, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গেও ব্যক্তিগত ও ব্যবসায়িক সব সম্পর্ক শেষ করেছেন তিনি। জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলার প্রায় ছয় সপ্তাহ পর এই কঠোর সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর এক প্রতিবেদনে সাংবাদিক নিকোলাস উইনাজকির বরাত দিয়ে জানানো হয়েছে, বাণিজ্যিক স্বার্থে মেসির নাম ও ছবি ব্যবহার বন্ধ করার জন্য আইনজীবীদের আইনি নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন মেসি। নিজের নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি প্রত্যাহার, স্পনসরশিপ নিয়ে দ্বন্দ্ব এবং জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আয়োজন নিয়ে অসন্তোষের মতো একাধিক কারণে তিনি এএফএর ওপর ক্ষুব্ধ।

মেসি মনে করেন, তাকে কেন্দ্র করে এএফএ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম থেকে যে অর্থ উপার্জন করছে, তা আর্জেন্টিনার ফুটবলের উন্নয়নে সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। এ কারণেই তিনি নিজের নাম ও ছবি ব্যবহারের অনুমতি আর দিতে ইচ্ছুক নন। এর বাইরেও এএফএ সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনো দীর্ঘদিন ধরে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখে রয়েছেন। গত মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠার পাশাপাশি মোনাকো ও ইবিজার মতো বিলাসবহুল গন্তব্যে প্রমোদতরি সনদকারী প্রতিষ্ঠানগুলোতে ১২ লাখ ডলারের বেশি অর্থ স্থানান্তরের বিষয়টি তদন্তের আওতায় এসেছে।

স্পনসরশিপ নিয়েও বিরোধের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড মিশেলবের সঙ্গে মেসির আন্তর্জাতিক চুক্তি থাকলেও, আর্জেন্টিনা জাতীয় দলের স্থানীয় এক স্পনসর মেসির ছবি ব্যবহার করায় আপত্তি জানায় মিশেলব। উইনাজকির দাবি, এ বিষয়ে মেসি আগে থেকে কিছুই জানতেন না এবং তার অভিযোগ, মিশেলবের সঙ্গে একচেটিয়া চুক্তি থাকা সত্ত্বেও তাপিয়া স্থানীয় স্পনসরকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও মেসি ও তার ঘনিষ্ঠজনেরা হতাশ ছিলেন। বিশেষ করে ম্যাচের শব্দ ও আলোকসজ্জা এবং ম্যাচ শেষে ড্রোন প্রদর্শনীতে মেসিকে তার অপেক্ষাকৃত দুর্বল ডান পা দিয়ে বল মারতে দেখানোয় অসন্তোষ তৈরি হয়। এএফএর সঙ্গে এই সম্পর্কচ্ছেদের পর মেসি এখন তার ক্লাব ইন্টার মায়ামির ব্যস্ত সূচিতে মনোযোগ দিচ্ছেন, যেখানে দলটি ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ কোয়ার্টার ফাইনালে কলম্বাস ক্রুর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।