ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীর সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। গতকাল সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে এই পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী রবিবার পরীক্ষাটির ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত ফল সম্পর্কে জেনে যায়। পরীক্ষায় আশা অনুযায়ী ফল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় পাস করা যেত—এমন মানসিকতা থেকে হয়তো শিক্ষার্থীরা বর্তমান সময়ে পড়াশোনার বাড়তি চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকতে পারে। তিনি জানান, স্লোগান দেওয়া ওই ১৫ শিক্ষার্থীকে ইতোমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান। শনাক্ত হওয়া এসব শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং তাদের সবাইকে পর্যায়ক্রমে টিসি দেওয়া হবে।