সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন এবং বাড়িতে তার অসুস্থ বাবা ও মা ছিলেন। মাহিন সরকার জানান, বাড়ির প্রবেশগেটে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, পেট্রোল বোমাটি বাড়ির ভেতরে নিক্ষেপের চেষ্টা করা হয়েছিল, তবে তা দেয়ালে আঘাত করে প্রবেশগেটে পড়লে আগুন ধরে যায়।

মাহিন সরকার এই হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে বলে তার ধারণা। তিনি বিষয়টি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন।

বেলকুচি থানার ওসি মো. মুক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল, যা পরে প্রতিবেশীরা নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।