নরসিংদীর পলাশ উপজেলার বাড়ারচর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ব্যাংকটির শাখায় অন্তত চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের নির্দিষ্ট কিছু স্থানে আগুন জ্বলে ওঠে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলায় শাখাটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

ঘটনার সময় ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন ভেতরে ঘুমাচ্ছিলেন। তিনি জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান এবং অদ্ভুত গন্ধ অনুভব করেন। তিনি দ্রুত গেট খুলে ওপরে থাকা স্যারকে ডেকে আনেন। বাইরে এসে তারা আগুন জ্বলতে দেখেন। নৈশপ্রহরী নিজেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলাকারী কতজন ছিল তা নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, হামলাকারীরা একাধিক ছিল এবং তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার পর পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনার পর থেকে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।