সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে দেশসেবায় নিজেকে নিয়োজিত করার। সেই লক্ষ্যে দাখিল থেকে কামিল পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। পরিবারেরও প্রত্যাশা ছিল, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দেশের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করবেন। কিন্তু সব স্বপ্নই থেমে গেল অকালে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাতকানিয়ার মেধাবী তরুণী ফাতেমা তুজ জোহরা চৌধুরী তারিন। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে নগরীর ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তারিন সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকার বাসিন্দা। তিনি বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজম খান চৌধুরীর মেয়ে এবং সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরীর ভাতিজি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষাজীবনে তারিন দাখিল, আলিম, ফাজিল ও কামিল—চারটি পাবলিক পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। তাঁর ইচ্ছা ছিল উচ্চশিক্ষা শেষ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা।

তারিনের চাচা ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, তারিনের বাবা তাঁর মেজো ভাই। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে তাঁদের পরিবার সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বসবাস করত। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে কেরানিহাটের বেসরকারি আশশেফা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি বলেন, তারিন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। আলিম পাসের পর থেকেই তার বিয়ের জন্য অনেক প্রস্তাব এসেছিল। কিন্তু তার নিজের সম্মতি এবং পরিবারের ইচ্ছা ছিল, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশসেবার কোনো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত করা হবে। সেই স্বপ্ন পূরণের আগেই তাকে হারাতে হলো।

ইব্রাহিম চৌধুরী আরও জানান, বুধবার করাইয়ানগরে তাঁদের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারিনকে দাফন করা হবে।