গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকাল থেকে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সড়কটির ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। অবরোধে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ছাত্রলীগের এক নেতা জানান, ১৯ নভেম্বরের ঘোষিত 'লকডাউন' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাটগাতী বাজার ছাড়াও গিমাডাঙ্গা এবং কুশলী এলাকায় একই চিত্র দেখা গেছে। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবং কুশলী এলাকা পাটগাতী থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত। এসব এলাকায় সড়ক অবরোধ করে মহড়া চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। এছাড়া খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরের ভেতরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয় এবং একটি বিজিবির গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকদের মুক্তির দাবিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয় এবং পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে হামলা ও অগ্নিসংযোগ করেন। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। সংসদ সদস্য এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, চার থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা স্বর্ণালংকার, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুট করে পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একই রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের ঘরেও আগুন দেওয়া হয়।