রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ মোট পাঁচটি ভিন্ন স্থানে এই বিস্ফোরণ ঘটায়।

ঘটনার ধারাবাহিকতায়, রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। তবে কার্যালয়ের সামনের ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

অন্যান্য স্থানগুলোর মধ্যে বসিলা র‍্যাব-২ কার্যালয় এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই নাশকতার ঘটনায় একজনকে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্যামলী এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় লকডাউন ঘোষণা করে ফেসবুকে লাইভে আসেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্যসচিব তারিকুজ্জামান রাজিব।