ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিতের দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
ঘটনার সূত্রপাত হয় সকাল সাড়ে ৮টার দিকে। এ সময় পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিকেরা বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এ সময় মাইকিংয়ের মাধ্যমেও শ্রমিকদের সড়ক ছাড়ার আহ্বান জানানো হয়। তবে শ্রমিকেরা সড়কে অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
Post Views: 21




