বাংলাদেশে বিক্ষোভকারীদের আন্দোলন ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি মনে করে, দেশে ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। স্থানীয় সময় সোমবারে অনুষ্ঠিত জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক এসব কথা জানান।

ব্রিফিংকালে সাংবাদিক আবু সুফিয়ান বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়টি তুলে ধরে একটি প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকেরা অতি সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় সহিংস হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই হামলাকারীরা এই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করেছে বলে প্রতীয়মান হচ্ছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে নাকি এ বিষয়ে সংস্থাটির নির্দিষ্ট কোনো বক্তব্য রয়েছে—তা জানতে চান ওই সাংবাদিক।

এই প্রশ্নের জবাবে ফারহান হক স্পষ্ট করেন যে, সহিংসতার প্রতিটি ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, কিন্তু জাতিসংঘ গুরুত্ব দিয়ে বলতে চায় যে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

একই ব্রিফিংয়ে ওই সাংবাদিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, কারাবন্দি ইমরান খান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং বিচারকের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে নিজের ও তাঁর পরিবারের সদস্যদের জীবন বিপন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত অক্টোবরের শুরুর দিকে জাতিসংঘ মহাসচিবের পাকিস্তান সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে জানতে চাওয়া হয়—সেখানে প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শাল এবং উপ-প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জাতিসংঘের নতুন কোনো বক্তব্য রয়েছে কি না।

সম্পূরক প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব ফারহান হক জানান, পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিবের বৈঠকগুলোর বিস্তারিত বিবরণ আগেই প্রকাশ করা হয়েছে এবং তা সফরের তথ্য থেকে দেখে নেওয়া সম্ভব। তবে ইমরান খানের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে যেকোনো উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।