ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভঙ্গুর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। লন্ডনে লর্ড মেয়রের বার্ষিক ভোজসভায় এক ভাষণে তিনি মন্তব্য করেন, গত ১০ বছরে ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্য যা অর্জন করেছে, তার চেয়ে হারিয়েছে অনেক বেশি। দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যকে যে কঠোর ব্রেক্সিট দেওয়া হয়েছে, তা ব্রিটেনের জন্য মোটেও যথেষ্ট ভালো নয়। ২০১৬ সালের গণভোটে ইইউ ছাড়ার সিদ্ধান্তকে তিনি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিখ্যাত রূপকথা ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’-এর সঙ্গে তুলনা করেন, যেখানে শাসকের প্রকৃত সত্য উন্মোচনে সবাই ভয় পেত।

চলতি সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের ঠিক আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো। ২০১৬ সালে ইইউ ছাড়ার পক্ষে ভোট এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে আসার পর সম্পর্কের উন্নয়ন ঘটাতে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। অ্যান্ডি বার্নহাম আশা প্রকাশ করেছেন, এই আলোচনার মাধ্যমে এতদিন অবহেলিত থাকা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব উন্নতি আনা সম্ভব হবে।

ইইউর সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে তিনটি শর্ত নির্ধারণ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথমত, চুক্তিকে লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ও নির্ধারিত সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, ২০১৬ সালের গণভোটে সাধারণ মানুষের যে মূল প্রত্যাশা ছিল, তার আলোকে বর্তমান ব্রেক্সিট চুক্তির আধুনিকায়ন করতে হবে। তৃতীয়ত, প্রস্তাবিত সিদ্ধান্তকে তার ঘোষিত ‘মেকারফিল্ড টেস্ট’ পাস করতে হবে, যার লক্ষ্য যুক্তরাজ্যের প্রান্তিক ও অবহেলিত অঞ্চলের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।

আসন্ন ব্রাসেলস শীর্ষ সম্মেলনে দুই পক্ষ খাদ্য ও পানীয় বাণিজ্য সুগম করা এবং জ্বালানি ও কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত সমঝোতায় পৌঁছাতে পারে। এ ছাড়া যুক্তরাজ্য ও ইইউর তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের দেশে গিয়ে কাজ করার সুযোগ তৈরি করা নিয়েও একটি প্রস্তাব আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। বার্নহামের মতে, আন্তর্জাতিক অঙ্গনে নতুন উন্মোচিত সহযোগিতার যুগে নেতৃত্ব দেওয়ার পর্যাপ্ত অভিজ্ঞতা যুক্তরাজ্যের রয়েছে।

ব্রেক্সিট সমর্থকদের সমালোচনায় বার্নহাম দাবি করেন, ‘সীমান্ত, আইন ও অর্থনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার’ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা পূরণ হয়নি। ব্রেক্সিটের পর ইইউ দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এতে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ব্রেক্সিট ছিল সারা বিশ্বে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের দিকে ধাবিত হওয়ার প্রথম পদক্ষেপ, যা পশ্চিমের শত্রুরা চেয়েছিল। রাশিয়া মূলত ন্যাটোর ভেতরে বিভাজন সৃষ্টি এবং ইউরোপকে দুর্বল করতেই এমন পরিস্থিতি দেখতে চেয়েছিল।

ব্রাসেলস বৈঠকের পরপরই ইইউ অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক নির্ধারণে আলোচনা শুরু করার কথা থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র টম ওয়েলস সোমবার স্পষ্ট করেছেন যে, আলোচনার পরিণতি নিয়ে আগাম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এবং চূড়ান্ত সিদ্ধান্তে জনগণের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। তবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বার্নহামকে তার পূর্বসূরি ও লেবার পার্টির সাবেক নেতা কিয়ার স্টারমারের প্রতিশ্রুতি বহাল রাখতে হবে। ওই শর্ত অনুযায়ী, যুক্তরাজ্য ইইউর শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়নে ফের যোগ দেবে না এবং পণ্য, সেবা ও শ্রমিকের অবাধ চলাচলের একক বাজারেও ফিরবে না। ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ শতাংশ জোটে থাকার পক্ষে রায় দিয়েছিলেন, ফলে এই অবস্থান পরিবর্তন করলে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও ব্রেক্সিট বিতর্ক চরম আকার নিতে পারে।