ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের ক্রমবর্ধমান অগ্রযাত্রার মুখে চাপে পড়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। লোহিত সাগর উপকূলের বিভিন্ন এলাকা থেকে জোটের বাহিনী পিছু হটে ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দেওয়ার মধ্যেই বাহিনীর কমান্ডার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সোমবার বাদশাহ সালমান এক রাজকীয় আদেশে জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে জোটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাহিনী প্রত্যাহারের এক দিন পর তাকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছের এলাকাগুলো থেকে জোটের বাহিনী প্রত্যাহার করা হচ্ছে। মূলত এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব পথটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। গত সেপ্টেম্বরে লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারানো এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা হুথিদের দখলে চলে যাওয়ার ঘটনা সৌদি-সমর্থিত বাহিনীর জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তাইজ শহরটিও বর্তমানে হুথিদের দ্বারা অবরুদ্ধ।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই প্রত্যাহারকে একটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এডেনের সুরক্ষায় গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর অবস্থানের ধারাবাহিকতায় এই পুনর্বিন্যাস করা হয়েছে। যদিও সরকারি বাহিনী ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে ১৭৩ জন হুথি যোদ্ধাকে হতাহত করার দাবি করেছে, তবুও বাব আল-মান্দেব প্রণালির কাছের এলাকা থেকে সরে আসার বিষয়টি হুথিদের অগ্রগতিরই প্রতিফলন।

এদিকে সংঘাতের জেরে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলা এবং তাইজের একটি স্কুলে হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অবরুদ্ধ তাইজ শহরের হাসপাতালগুলো জ্বালানি ও অক্সিজেনের সংকটে চিকিৎসাসেবা বন্ধের ঝুঁকিতে রয়েছে, যার ফলে কর্তৃপক্ষ মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছে। সোমবার সৌদি প্রতিরক্ষা বাহিনী মক্কা ও রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে।

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯: ৪১আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯: ৪৫

তবে এখন বাব আল-মান্দেব প্রণালির কাছের নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকেও সরকারি বাহিনী সরে যাচ্ছে। এডেনের চারপাশে প্রতিরক্ষা জোরদারের প্রস্তুতি নিচ্ছে তারা। হুথি যোদ্ধারা শহরটির ৬০ কিলোমিটার উত্তরে পৌঁছে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।