দক্ষিণ কোরিয়ার সিউলের দক্ষিণে গুরো এলাকায় অবস্থিত সিউল সাউদার্ন কারেকশনাল ইনস্টিটিউশনের ভেতরে গড়ে তোলা হয়েছে ‘ম্যান্ডেলা বয়েজ স্কুল’। ২০২৩ সালের মার্চ মাসে দেশটির বিচার মন্ত্রণালয় তরুণ বন্দীদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ দিতে এই উদ্যোগ গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হলো সাজা ভোগের পাশাপাশি বন্দীদের পড়াশোনার সুযোগ তৈরি করা, যাতে মুক্তির পর তারা নতুনভাবে জীবন শুরু করতে পারে।

ম্যান্ডেলা বয়েজ স্কুলে মূলত সেই তরুণরা পড়াশোনার সুযোগ পায়, যাদের কারাদণ্ডের সময় বয়স ১৭ বছর বা তার কম ছিল। তারা স্কুলের সমমানের পরীক্ষার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘সুনেউং’-এর জন্য প্রস্তুতি নিতে পারে। এ বছর স্কুলটির প্রায় ৩০ জন শিক্ষার্থী সুনেউং প্রস্তুতি ক্লাসে ভর্তি হয়েছে এবং ১১ জন পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছে।

কারাগারে থাকা ১৭ বছর বয়সী এক বন্দী পার্ক সু-ইয়ং (ছদ্মনাম) জানান, ভবিষ্যতে সমাজকল্যাণ বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। কারাগারে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় তল্লাশির মধ্য দিয়ে তার দিন শুরু হয়। পার্ক সাধারণত রাত ১০টা পর্যন্ত পড়াশোনা করে। সকাল ৮টায় ক্লাস শুরু হয় এবং বিরতির সময় সে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পায়। পড়াশোনার পাশাপাশি শিক্ষকরা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক পরামর্শও প্রদান করেন।

দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধনমূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে মুক্তি পাওয়া ২০ বছরের কম বয়সী বন্দীদের ৩৫ দশমিক ৫ শতাংশ তিন বছরের মধ্যে আবার কারাগারে ফিরেছিল। সব বয়সী বন্দীদের ক্ষেত্রে এ হার ছিল ২১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ তরুণদের পুনরায় কারাবন্দী হওয়ার হার ছিল সামগ্রিক হারের প্রায় ১ দশমিক ৭ গুণ।

স্কুলটিতে সাতজন কারা কর্মকর্তা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, যাদের প্রত্যেকেরই শিক্ষকতার সনদ রয়েছে। এছাড়া অতিথি প্রশিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও পড়াশোনায় সহায়তা করেন। বিজ্ঞান শিক্ষক পার্ক মিন-ইয়ং মনে করেন, পড়াশোনা বন্দীদের মধ্যে ধৈর্য ও অধ্যবসায় তৈরি করতে পারে, যা মুক্তির পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কাজে আসবে। তবে এই উদ্যোগ নিয়ে কিছু বিতর্কও রয়েছে। সমালোচকদের মতে, সাধারণ তরুণদের জন্য যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন, সেখানে সাজাপ্রাপ্তদের জন্য এই বিশেষ ব্যবস্থা ক্ষোভের সৃষ্টি করতে পারে।

সিউল আর্চডায়োসিসের সংশোধনমূলক মন্ত্রণালয় কমিটির ফাদার জিয়ং মিন-হা এই সমালোচনার কথা স্বীকার করলেও পুনর্বাসনের ক্ষেত্রে পড়াশোনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। যদিও সব সময় ইতিবাচক ফল পাওয়া যায় না, তবুও বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্কুলের কয়েকজন সাবেক শিক্ষার্থী সফলভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে।