ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে এসআরবি-১ তাকে গ্রেপ্তার করে। এসআরবি সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের পর মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

উল্লেখ্য যে, ২০১৫ সালে সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।