সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা ভোগ করতে হবে। তিনি আরও জানান, ভারতের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেওয়া হয়, তবে সরকার তা অবশ্যই বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।

শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমান সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন যে, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও দলটি একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত দুটি শর্তের আভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথমত, যেহেতু শেখ হাসিনা সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছিল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএ কথা জানান তিনি।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।