জাতীয় সংসদে দেশের অর্থনৈতিক পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে পৌঁছেছে।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। এছাড়া কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের উত্তরে তিনি জানান, গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ ছিল। চলতি অর্থবছরে সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমদানি পণ্যের দাম ও বিনিময় হারের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা দেশের বাজারে চাপ সৃষ্টি করছে।

বৈদেশিক সহায়তার বিষয়ে কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ৬০ শতাংশ কমেছে। অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। তিনি জানান, অর্থছাড় বাড়াতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঋণ সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্পের শর্ত যাচাই করা হচ্ছে এবং উচ্চ সুদের স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমির খসরু জানান, গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২৯৫ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে সুদ ও মূলধন পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাজস্ব আদায়ের বিষয়ে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। একই সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে তিনি জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ ও আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

বিমা খাতে বিশৃঙ্খলার অভিযোগের প্রেক্ষিতে অর্থমন্ত্রী জানান, গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি গ্রাহকের অর্থে জমি কিনেছে, যা বিক্রি করে পাওনা পরিশোধে তাদের বাধ্য করা হচ্ছে। নির্ধারিত সময়ে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনে আইন আনার কথা জানান তিনি।

ব্যাংক আমানতের বিষয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, প্রচলিত ব্যবস্থায় সুদবিহীন ঋণের সুযোগ নেই, তবে কৃষক ও তরুণ উদ্যোক্তাদের জন্য ১৫টি স্বল্প সুদের ঋণ প্যাকেজ চালু রয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত রাখা হয়েছে এবং স্টার্টআপ ও প্রযুক্তি খাতে ৯ বছরের জন্য টার্নওভারের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মাদারীপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে তা ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।

সিলেট-৫ আসনে খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ আদায় হয়েছে।