ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর থেকেই গোপালগঞ্জ জেলাটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য এক অঘোষিত অভয়ারণ্যে পরিণত হয়েছে। জেলাটিতে ধারাবাহিকভাবে সহিংসতা, নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। জুলাই আন্দোলনের পর থেকে বিরুদ্ধ রাজনৈতিক দল, জুলাইযোদ্ধা, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও একের পর এক হামলা চালানো হচ্ছে। সরকারি স্থাপনা ভাঙচুর, সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ ঘটনাও ঘটেছে এই জেলায়।

শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এই নাশকতামূলক কর্মকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। নিষিদ্ধ দলটির উগ্রপন্থিরা গোপালগঞ্জকে ‘স্বাধীন’ ঘোষণা করার মতো ঔদ্ধত্যও প্রদর্শন করেছে। তবে এসব উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সংযমের পরিচয় দিয়ে আসছে। গত বছরের ১৬ জুলাই জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সমাবেশ শুরুর আগে ও পরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মঞ্চ ভাঙচুর, এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও গুলির ঘটনায় পথচারীসহ পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। পরিস্থিতি একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশ ও সেনাসদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন তারা পুলিশ, সেনাবাহিনী ও ইউএনওর গাড়িতে আক্রমণ করে। অনিরাপদ হয়ে পড়েন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর বিশেষ পাহারায় তাদের খুলনায় নেওয়া হয়। ওই ঘটনায় গোপালগঞ্জে দুদিন ১৪৪ ধারা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে অভিযান চালাতে হয় যৌথবাহিনীকে।

পরবর্তীতে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ পুরো জেলা এবং ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর সদর ও শিবচর ছাড়াও পদ্মা সেতুর আশপাশে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ধর্মঘটের দিন ও তার আগে গোপালগঞ্জসহ আশপাশে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য চালায় সন্ত্রাসীরা। সবশেষ গত রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে ভয়াবহ ত্রাস সৃষ্টি করে। তারা দিনভর লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, ট্যাটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জ সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। ওই দিন বিকালে তারা টুঙ্গিপাড়া থানার এক এসআইকে কুপিয়ে আহত করে। এছাড়া সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন ধরিয়ে দেয়। পার্শ্ববর্তী পিরোজপুর জেলায় গিয়েও এক বিএনপি নেতার বাড়ি জ্বালিয়ে দেয়। এর আগে শনিবার রাতেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতাদের ব্যবসায়িক কার্যালয়েও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিজিবি মোতায়েন করেছে। গত সোমবারও জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। রোববারের তাণ্ডবের পর গোপালগঞ্জের ডিসি ও এসপি এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিকে বদলি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের যেসব চিহ্নিত লোকজন বিদেশে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে, তার বড় একটি অংশ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গোপালগঞ্জ এলাকায় গিয়ে অবস্থান করছে। স্থানীয় জনশক্তির সঙ্গে এসব বহিরাগত যুক্ত হয়ে শক্তি প্রদর্শন করছে। এছাড়া গোপালগঞ্জে কোনো কর্মসূচি পালনের সময় বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুরসহ আশপাশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা যোগ দেয়। সবশেষ তাণ্ডবসহ গোপালগঞ্জের গত দুই বছর তিন মাসের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঞা বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যুষিত এবং শেখ মুজিবের জন্মস্থান হওয়ায় সেখানে আওয়ামী লীগ শক্তিশালী হওয়া স্বাভাবিক। তবে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ দলটি আজ যে শক্তি প্রদর্শন করছে, তা হওয়ার কথা নয়। এখানে স্পষ্টত সরকারের ব্যর্থতা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সফলভাবে কাজ করতে হলে স্থানীয় জনগোষ্ঠীর সমর্থন প্রয়োজন হয়, কিন্তু গোপালগঞ্জে সে ধরনের সমর্থন দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, কঠোর আইনি পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া সরকারের বিকল্প নেই। এদিকে, গোপালগঞ্জের চলমান ঘটনার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার ২০১৩ সালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। হাসিনার আমলে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের প্রাধান্য ছিল এবং নিয়োগে এই জেলাকে অগ্রাধিকার দেওয়া হতো। পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে বেনজীর আহমেদ, হাবিবুর রহমান, বিনয় কৃষ্ণ বালা, মনিরুল ইসলাম, এম খুরশিদ হোসেন, নূরে আলম মিনা ও মোহাম্মদ আলী মিয়াসহ বেশ কয়েকজনের বাড়ি গোপালগঞ্জে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, লগি-বৈঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ দলটির দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। এটাই প্রমাণ করে, গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো অস্তিত্ব নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সারা দেশ থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের জড়ো করে তারা গোপালগঞ্জকেন্দ্রিক শোডাউন দেখিয়েছে। সরকার ধৈর্যধারণ করেছে, তবে জনগণের শান্তির প্রয়োজনে যা করণীয়, সরকার তা করবে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, গত দুদিনের তুলনায় বর্তমানে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। ঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, নিরপরাদ কোনো ব্যক্তি কোনো ধরনের হয়রানির শিকার হবেন না।