পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, নতুন ভাষা শেখা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের বিরতিকালে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

শিক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নবম শ্রেণি থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষাগত দক্ষতায় উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত আরও একটি নতুন ভাষা শিখতে হবে। এর জন্য শিক্ষার্থীদের সামনে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ প্রায় ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হবে।

পরিবেশ রক্ষা ও প্রাণীদের প্রতি মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গাছ লাগানোর অভ্যাসে উৎসাহিত করে তিনি শিক্ষার্থীদের নিজেদের বা আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শ দেন। পরিবেশ রক্ষার সুফল সম্পর্কে তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে এর সুফল পুরো সমাজ ও দেশ পাবে। এসব গুণাবলির সমন্বয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

এদিন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে তারা সরাসরি সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন, লাইব্রেরি ঘুরে দেখেন, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে যোগ দেন।