ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কর্মকর্তা পিটার হাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাতের ঘটনাটি ঘটে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পরবর্তীতে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরেন। তিনি জানান, এটি কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক ছিল না। প্রতিমন্ত্রী বলেন, 'উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।'
উল্লেখ্য যে, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপের সেই সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছিল। কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর থেকে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি 'এক্সিলারেট এনার্জি'র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন।
কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন তিনি।




