পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুত রেখে বিক্রির অপরাধে ‘নবাব মেডিসিন সেন্টার’ নামের একটি ওষুধ বিক্রির প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায়ের পাশাপাশি সেখান থেকে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদ পার হওয়া ওষুধ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নতুনহাট গ্রিনসিটি এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসন যৌথভাবে এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানকালে নবাব মেডিসিন সেন্টারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ফার্মেসির মালিক নবাব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, নতুনহাট গ্রিনসিটি এলাকার ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ পাওয়া যায়। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এসব জব্দকৃত ওষুধ তাৎক্ষণিকভাবে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় ভবিষ্যতে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান পরিচালনাকালে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা উপস্থিত ছিলেন। এ সময় ঈশ্বরদী থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক অভিযানে সহযোগিতা প্রদান করে।