চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের দুর্গম ‘জাপ্পারানী’ পাহাড়ে সবজি ও ফল উৎপাদনকারী কৃষকদের নিয়ে আয়োজন করা হয়েছে এক মিলনমেলা। গত রবিবার মহাসড়ক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ে পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় দুই শতাধিক কৃষক অংশ নেন।

পাহাড়ের প্রতিকূল পরিবেশে সারা বছর শিম, বরবটি, লাউ, বেগুনসহ নানা জাতের সবজি এবং আম, কাঁঠাল, লিচু ও জলপাই উৎপাদনকারী কৃষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকালের শুরুটা হয় পবিত্র কোরআন খতমের মাধ্যমে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে পাহাড়ি কৃষকরা জাতীয় কৃষি অর্থনীতিতে বড় অবদান রেখে চলেছেন। নিয়মিত এ ধরনের আয়োজন কৃষকদের অভিজ্ঞতা বিনিময় ও ঐক্য সুদৃঢ় করতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি লোকমান হোসেন রকিব, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম চৌধুরী, জামায়াত নেতা মাওলানা এটিএম বদরুল ইসলাম এবং অনুষ্ঠানের উদ্যোক্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সবশেষে দোয়া ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।