চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাস আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এই চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার এবং অক্টোবর মাসে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার প্রবাস আয় দেশে এসেছে।