বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু দলের এক নারী কর্মীর বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে গভীর রাতে তার দুই ছেলে ও সহযোগীরা শাবল দিয়ে তালা ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যান। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রের তথ্যমতে, ওই ফ্ল্যাটটিতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপিতে যোগ দেওয়া কর্মী তানিয়া আক্তার। শুক্রবার রাতে বদিউজ্জামান মিন্টু তার ফ্ল্যাটে ঢোকার বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেন। এরপর তারা বিষয়টি স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের জানান। খবর পেয়ে এসে নেতাকর্মীরা ওই নেতাকে তালাবদ্ধ রেখেই বিষয়টি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের বাসায় গিয়ে অবগত করেন। ঘটনার খবর পেয়ে সেখানে কয়েকজন সংবাদকর্মীও উপস্থিত হন।

পরবর্তী সময়ে রাত সাড়ে ১২টার দিকে বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং তার অনুসারী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শাবল দিয়ে দরজার তালা ভেঙে মিন্টুকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। এরপর তাকে মোটরসাইকেলে তুলে গৌরনদী খ্রিষ্টানপাড়ার পথ ধরে নিজ বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়।

মিন্টুকে উদ্ধারের পরপরই ছাত্রদল ও যুবদল নেতা জসিম শরীফ ও এস মাসুদের নেতৃত্বে আরও কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা তানিয়া আক্তারকে ডেকে অভিযোগ করেন যে, ৫ আগস্টের আগে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং বর্তমানে বিএনপির নেত্রী সেজে দলের নেতাদের চরিত্র নষ্ট করার কাজ করছেন। একই সঙ্গে তাকে গৌরনদী থেকে চলে যাওয়ার নির্দেশ দেন তারা।

ঘটনার বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ছাত্রদল ও যুবদল নেতাদের কাছে ঘটনা শুনলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল জানান, খবর পাওয়ার পর তিনি নেতাকর্মীদের আগে মিন্টুকে উদ্ধার করার নির্দেশ দিয়ে বলেছিলেন যে পরে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তার কথামতো উদ্ধার করতে গেলে মিন্টুর সহযোগীরা নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে গালিগালাজ করে। অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ফ্ল্যাটের দরজায় ডাকাডাকি করা হলে তানিয়ার ছেলে ভেতর থেকে জানায় যে তার মা বাসায় নেই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, লোকমুখে ঘটনাটি শুনলেও থানায় কোনো অভিযোগ করা হয়নি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।