টানা ছয় দিনের শ্রমিক উত্তেজনা ও আন্দোলনের পর সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে। সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে রোববার সকাল থেকেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিকেরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কারখানায় প্রবেশ করছেন। কারখানাগুলোর ভেতরে মেশিন সচল রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

তবে কিছু কারখানায় এখনো উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। এর মধ্যে মেডলার, দি রোজ, এনবয় এবং নিট এশিয়াসহ গুটিকয়েক কারখানা রয়েছে। এসব কারখানায় শ্রমিকদের কাজে ফেরানোর লক্ষ্যে মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালের দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও ১০টার পর ছয় তলা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন। তিনি আরও জানান, শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।