সৌদি আরবে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে সাতজন বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় উল্লেখ করেন যে, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।




