সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আজ রোববার এই নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাকে লিখিত ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে।

শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। এতে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি ও অভিনয় এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে অভিনেত্রীকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল কিংবা যেকোনো মাধ্যমে এমন কোনো কাজ ধারণ ও প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমণি। এর আগের দিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে বৃহস্পতিবার জামিন নিয়ে বের হওয়ার সময় পরীমণি এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

একই দিনে পরীমণির সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটে। অভিনেত্রীর আদালতে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।