বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং কমিটির সদস্যসচিব হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া শফিকুল ইসলাম খান মিল্টন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে এক হাজার ৬১৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।