ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও তার জোটের মনোনীত প্রার্থী হিসেবে কেবল এলিজা জামানই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ অক্টোবর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল ও ২৯ অক্টোবর তা নিষ্পত্তি করে কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) বিধান অনুযায়ী চূড়ান্ত তালিকায় এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নাম প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল এবং আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁকে বিজয়ী ঘোষণা করা হলো।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসে। এ ঘটনায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। দলীয় প্রধানের নির্দেশে তিনি পদত্যাগ করার পর জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। পরবর্তীতে উক্ত শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের লক্ষ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে ২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং একই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। পরবর্তীতে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।