এক দফার আন্দোলনের ভার বহনের আগেই সরকারকে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। জামায়াত আমির বলেন, এক দফার ওজন অত্যন্ত বেশি এবং অতীতে যারা এক দফার কবলে পড়েছে তারা কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। তাই এই আন্দোলনের পাথরের মুখোমুখি হওয়ার আগেই সরকারের উচিত হবে ভালোয় ভালোয় সাত দফা দাবি মেনে নেওয়া।

সরকারকে উদ্দেশ্যে করে ডা. শফিকুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলে ১১ দলীয় ঐক্য আর কোনো লংমার্চ করবে না। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, তাঁদের উত্থাপিত সাত দফা কোনো একক দল বা নেতার নয়, বরং তা দেশের আপামর জনগণের দাবি। এই দাবির শক্তিতেই ১১ দল রাজপথে নেমেছে। তিনি জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে এক দফার ডাক দেওয়া হবে এবং সেটির জন্য এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

পথসভায় গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করার কারণেই দেশে নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন এবং যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে সাত দফার প্রথম দফা তথা গণভোটের রায় সবার আগে বাস্তবায়ন করতে হবে। অতীতে গণভোটে 'হ্যাঁ' জয়ী হলে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ছিল স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় ছিনতাই করা হয়েছে। তবে সংসদ নির্বাচনের রায় অপরিবর্তিত থেকে গেছে, যা অসাবধানতাবশত রয়ে গেছে।

বিএনপি নেতাদের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসার জন্য সব কিছু মেনে নিলেও পরবর্তীতে ক্ষমতায় গিয়ে গণভোটের রায় অস্বীকার করেছেন এবং জনগণকে অপমান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণ রায় বাস্তবায়নের মাধ্যমেই এই অপমানের প্রতিশোধ নেবে এবং গণভোটের রায় অস্বীকারের মাশুল দিতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে তিনি বলেন, এই রায় বাস্তবায়ন না করা পর্যন্ত কোনো 'কিন্তু' বা 'অথবা' মেনে নেওয়া হবে না।

সরকারের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে নেতাদের কলাপাতা ঘুমাতে হবে, খাল-বিলে দৌড়াতে হবে এবং দেশ ছেড়ে পালাতে হবে। তিনি বলেন, সাড়ে ১৫ বছর সবাই মজলুম ছিল, কিন্তু এখন মজলুমরা জালিম হয়ে উঠুক তা জামায়াত চায় না। দেশবাসীকে স্বস্তি দিতে, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এবং দলতন্ত্র থেকে দেশকে রক্ষা করতেই ১১ দল রাজপথে নেমেছে। জনগণ রাজপথে নামলে নিজেদের দাবি আদায় করেই ছাড়ে বলে তিনি মন্তব্য করেন।

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য মুসলেহউদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু জিএস এস এম ফরহাদ এবং চাকসু জিএস ইব্রাহিম রনি প্রমুখ সমাবেশে বক্তব্য তুলে ধরেন।