খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধির দায়িত্ব প্রদানের তিন সপ্তাহের মাথায় কিশোরের গলায় পিস্তল ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জেলা শহরে ১৪বছর বয়সী এক কিশোরের গলায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত রোববার(০১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে মডেল থানার ফটকের সামনে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পার্শ্বে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোর আবিদ হোসেন অনিক(১৪) খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের আবুল খায়ের ও কহিনুর বেগমের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার কাছে এসে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় কিশোরটি আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগী খাগড়াছড়ি সদর থানায় প্রাথমিকভাবে অভিযোগ করেছেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দিনের বেলায় একজন কিশোরের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুুত ঘটনার তদন্ত, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খাগড়াছড়ি মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কিসলু কায়স ঘটনা স্বীকার করে বলেন, তাকে শনাক্ত ও ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে। অচিরে তা উদঘাটন করার চেষ্টা চলছে।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকান্ডে সংরক্ষিত আসনে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব নেতা ও সাংবাদিক অংগ্য মারমা। ৩৪ নম্বর সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্য মাধবী মারমার প্রতিনিধি হিসেবে তাঁকে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে মনোনীত করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্যাডে সংসদ সদস্য মাধবী মারমার স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

মানিকছড়ি উপজেলার গঞ্জপাড়ার স্থায়ী বাসিন্দা অংগ্য মারমা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, যুব সংগঠন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক এবং মানিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরেছেন। সাংবাদিকতার বাইরেও সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে রয়েছে তাঁর সম্পৃক্ততা।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এবং সমবায় অধিদপ্তরের অন্তর্ভুক্ত দি মারমা ক্রেডিট ইউনিয়নের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সমবায় সংগঠনের কার্যক্রমে ভূমিকা রেখেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অংগ্য মারমা সংসদ সদস্য মাধবী মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।