দেশের পর্যটন ও সেবা খাতের ব্যবসায়ীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং শপিং মলের মতো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করলে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ নিজেদের কাছে রাখতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এই খাতের ব্যবসায়ীরা তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবেন। বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা স্থানীয় মুদ্রায় অর্থাৎ টাকায় রূপান্তর করতে হবে।
Post Views: 6



