নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মোট ৪৬ জনকে আটক করা হয়েছে।
রোববার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এছাড়া একজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি ৪০ জনকে মুচলেকা প্রদানের শর্তে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
থানাভিত্তিক তথ্যানুযায়ী, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জ থানায় আটজন, কবিরহাট থানায় চারজন, বেগমগঞ্জ মডেল থানায় আটজন, সোনাইমুড়ীতে একজন, চরজব্বরে পাঁচজন এবং চাটখিলে চারজনকে আটক করে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়। এছাড়া হাতিয়া থানায় আটক ৯ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, একজনকে পরোয়ানামূলে আদালতে প্রেরণ এবং তিনজনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং গ্যাং কালচারের অপতৎপরতা নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জ থানায় আটজন, কবিরহাট থানায় চারজন, বেগমগঞ্জ মডেল থানায় আটজন, সোনাইমুড়ীতে একজন, চরজব্বরে পাঁচজন এবং চাটখিলে চারজনকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া হাতিয়া থানায় আটক ৯ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, ১ জনকে পরোয়ানামূলে আদালতে পাঠা




