রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ের গুদামঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানটির সতর্ক কর্মীরা। এ ঘটনার দুই ঘণ্টার মাথায় কাজ শেষে বাসায় ফেরার পথে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে গতি রোধ করে মারধর ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেওয়ার এই চেষ্টা চালানো হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই কুরিয়ার সার্ভিসের এক কর্মী ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে ৬-৭ জন দুর্বৃত্ত তার গতি রোধ করে তিনি এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মী কি না তা নিশ্চিত হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।

কুরিয়ার সার্ভিস সূত্রের তথ্য অনুযায়ী, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের অনুসারী পরিচয় দিয়ে এই তাণ্ডব চালায়। দুই বছর আগে সিকদার গ্রুপের কাছ থেকে চুক্তিভিত্তিক জমি ভাড়া নিয়ে হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিচালনা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে জমির ভাড়া সিকদার গ্রুপকে না দিয়ে সন্ত্রাসী ইমনকে দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল। এসব হামলা ও হুমকির ঘটনায় গত ২১ অক্টোবর এ জে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আসামিরা চাঁদাবাজির উদ্দেশ্যে ভীতি সৃষ্টির জন্যই এই ধরনের হামলা ও ভাঙচুর চালাচ্ছিল। পুলিশ এই হামলা ঠেকাতে তৎপর রয়েছে এবং অভিযান চালিয়ে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত দুই আসামির দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রায়েরবাজারের একটি মাঠের পাশ থেকে লুট হওয়া চারটি ডিভিআর (সিসিটিভি ফুটেজ সংরক্ষণের যন্ত্র) উদ্ধার করা হয়েছে।