চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীকে পারিবারিক গোরস্থানে দাফন করতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুলশী মিয়াজী বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন। ওই দিন আসরের নামাজের পর তার জানাজা শেষে দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা তাতে বাধা প্রদান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কোনো সুরাহা হয়নি।
নিহত নুরুল ইসলামের ভাগনে খোকন পাটোয়ারী জানান, তার মামার কোনো ছেলে সন্তান ছিল না, পাঁচ মেয়ে রয়েছে। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে তাদের পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। কিন্তু এমন বিব্রতকর পরিস্থিতিতে তারা বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেন।
নিহতের ভাতিজা মাহবুবুর আলম বলেন, এটি তাদের পারিবারিক গোরস্থান। মো. আলম কিছুদিন আগে সম্পত্তির বিরোধ নিয়ে আদালতে মামলা করলেও আদালত এখন পর্যন্ত কোনো রায় বা নিষেধাজ্ঞা প্রদান করেননি।
নুরুল ইসলামের ভাগনে খোকন পাটোয়ারী জানান, তার মামার ৫ মেয়ে আছে, কোনো ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




