নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্টসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।একই সাথে চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন (৮০০ বস্তা) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোট জব্দ করা হয়েছে।
Post Views: 5




