বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা শাখার সভাপতি চিটু বসাক।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল দাশ নিলু।

সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ।

সভায় চকরিয়া উপজেলা ও পৌরসভার আওতাধীন বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

তারা বলেন, কয়েকটি মন্দিরে যাতায়াতের সড়ক জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে পূজার সময় ভক্তদের চলাচলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের পাশাপাশি মন্দিরের আশপাশের বিকল ল্যাম্পপোস্টগুলো জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রতিটি মন্দিরভিত্তিক নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) দল গঠনের মাধ্যমে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শনার্থীদের সহায়তা নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে তপন দাশ বলেন, “দুর্গাপূজাকে ঘিরে পূজা উদযাপন পরিষদ ও প্রশাসনের নজরদারি সবসময় থাকবে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির সঙ্গে মোকাবিলা করতে হবে। সকল মন্দিরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।”

সভায় চকরিয়া উপজেলা ও পৌরসভার সকল পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।